স্টেডিয়ামের একপাশে গোল বারে রং করা হচ্ছে এবং পাশেই প্রস্তুত হচ্ছে হ্যান্ডবল খেলার মাঠ। বিভিন্ন রংয়ের ব্যানারে সেজেছে চারি পাশ এই সকল দৃশ্য দেখা যায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে। কারণ হিসেবে সামনে আসছে নড়াইলে অনুষ্ঠিত হতে যাওয়া ১ম বিভাগ কিউট হ্যান্ডবল লীগ। প্রতি বছরের ন্যায় এই বছরও প্রসাধনী কম্পানি কিউট এর সৌজন্যে নড়াইলে আয়োজিত হবে এই হ্যান্ডবল লীগ। এই লীগ কে ঘিরে স্টেডিয়াম চত্বর যেন সেজেছে নতুন সাজে। খেলোয়াদের মধ্যেও দেখা যাচ্ছে আনন্দ এবং উদ্দীপনা। খেলোয়াররাও যেন প্রস্তুত এই টুর্নামেন্টকে বরণ করে নেওয়ার জন্য।
খেলোয়াররা বলছেন আমরা প্রায় সারা বছরই অপেক্ষা করি এই কিউট হ্যান্ডবল লীগ আয়োজনের জন্য। আমরা এই লীগে অংশ নিবো।
নড়াইল জেলা ক্রীড়া সংস্থার হ্যান্ডবল পরিষদের আহবায়ক, মো: মোতাসসিন বিল্লাহ বলেন ইতো মধ্যে আমরা টুর্নামেন্ট আয়োজনের সকল প্রস্তুতি শেষ করেছি। আগামী ৪ সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করা হবে।
জেলা ক্রীড়া সংস্থা নড়াইল এর সদস্য সচিব জনাব কামরুজ্জামান বলেন আগামীকাল বিকাল ৫ টাই খেলার উদ্বোধন হবে। এই খেলা আয়োজনের মাধ্যমে আমরা প্রতিভাবান খেলোয়ার বাছাই করতে পারবো।
