নড়াইল জেলার সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব রিপন বিশ্বাস সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রোজ বুধবার উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে বলেন তিনি সব সময় সকল ধরণের তথ্য দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং বিভিন্ন সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
এই সময় সাংবাদিকরা আশা করে বলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসারের কাছে সকল ধরণের তথ্য পাবার ও সহযোগিতা পাবার।
