নড়াইলে বন্যার্তদের পাশে এসে দাড়িয়েছেন নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৯ এর শিক্ষার্থীরা। তারা বিভিন্ন ভাবে অর্থ, খাবার জামাকাপড় সংগ্রহ করে এবং সেগুলো মানুষের প্রয়োজন অনুযায়ী বিতরণ করে পাশে দাড়িয়েছে সাধারণ মানুষের।
তারা বিভিন্ন খাবার, নিরাপদ পানি,ও কাপড় বিতরণ করছে।
উল্লেখ্য গত কিছু দিন যাবত তারা বন্যার্তদের জন্য বিভিন্ন ত্রাণ সহযোগিতা সংগ্রহ করছিলো। তাদের আশা ছিলো তারা বিভিন্ন জেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে যাবেন কিন্তু এর মধ্যেই প্লাবিত হতে শুরু করে তাদের নিজ নড়াইল জেলা তাই তারা অন্য জেলাতে না গিয়ে নিজ জেলার মানুষকে ত্রাণ সহযোগিতা দিচ্ছে।
বন্যার এই খারাপ সময়ে তাদের পাশে পেয়ে বন্যার্থ মানুষেরাও খুশি হচ্ছেন এবং তাদের প্রশংসা করছেন। বন্যার্তরা জানান এই বন্যার পানির মধ্যে আমরা নিজেরাই বের হতে পারছি না। আমাদের খাবার রান্নাও বন্ধ। কিন্তু এই ছেলেরা আমাদের সহযোগিতা করছে এই বন্যার পানির মধ্যে এসে এতে আমরা খুশি
