বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বোট ও ত্রাণসামগ্রী ফেনি ও নোয়াখালীর উদ্দেশ্য রওনা দিয়েছে। কিছু কিছু সূত্রে জানা যায়, অন্তত ৫০ টি বোট ইতিমধ্যে সেখানে পৌছে গেছে। এছাড়া সারাদিন ব্যাপি আরো ২০০ বোট যাবে বলে জানিয়েছেন সমন্বয়করা।
আজ সারাদিন ব্যাপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুকনো খাবার, জামা কাপড়, ওষুধ, শিশু খাদ্য, মুড়ি চিড়া সহ অনেক জিনিস জমা পড়েছে। সময়ের সাথে সাথে আরো লোকজন এসে যতটুকু সামর্থ্য অনুযায়ী জমা দিচ্ছে। এমনকি অনেকেই নগদ টাকা দিয়েও সাহায্য করছেন।
সম্বনয়করা জানান, পানিবন্দী মানুষের পাশে সামর্থবানদের এগিয়ে আসা দরকার। শিক্ষার্থীরা তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। ত্রাণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম বিভিন্ন এলাকায় যাচ্ছে। আরও সহায়তা দরকার।
তারা আরো উল্লেখ করেন, যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিন এই ত্রাণ ব্যবস্থা ও সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে।
ইতিমধ্যেই একটি দল ফেনিতে পৌছে গেছে। সারাদিন ব্যাপি আরো সাহায্য সহযোগিতা রওনা হবে ফেনির উদ্দ্যেশ্যে। তীব্র পানির স্রোতে এদিকে কাজ করতেও বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের।
