আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সর্বক্ষেত্রে লেগেছে পদত্যাগ ও বদলের হাওয়া। এইবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন জালাল ইউনুস।

বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধানের ভূমিকা ছিলো তার কাধে। আজ সেই পদ থেকে সড়ে দাঁড়ালেন তিনি। আজ জালাল ইউনুস তার পদত্যাগ পত্র এনএসসিতে পাঠিয়ে দিয়েছেন। পাশাপাশি আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকে ও পদত্যাগ করার জন্য বলা হয়েছে । তারা দুইজনই এনএসসি মনোনীত বিসিবির পরিচালক ছিলেন।

২০২১ সাল থেকে ক্রিকেট অপারেশন্স প্রধানের দায়িত্ব পালন করছেন জালাল ইউনুস। আকরাম খান পদত্যাগের পর তাকে দায়িত্বে বসান নাজমুল হাসান পাপন। তার আগে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে লম্বা সময় কাজ করেছেন তিনি।