বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ নিহত ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন মেট্রোপলিটন পুলিশের সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায়। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশ।
আজকে দুপুরে (৩ আগস্ট ) মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৬ ই জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। হাসপাতালে আনার আগেই মারা যান তিনি। এ হত্যার ঘটনায় ১৭ ই জুলাই জুলাই তাজহাট থানায় মামলা করা হয়। মামলার বাদী ওই থানার উপপরিদর্শক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতি ভূষণ রায়।
তাদের সাময়িক বরখাস্তের কারণ হিসেবে বলা হয়েছে অপেশাদার আচরণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে শর্টগান ফায়ার। মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান জানান, কর্তব্য ও কর্মে অবহেলা ,শৃঙ্খলা পরিপন্থী কাজ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজের জন্য তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছ।
মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ মনিরুজ্জামান আরও জানান, ১৮ জুলাই পুলিশের পক্ষ থেকে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি ১ আগস্ট আংশিক প্রতিবেদন জমা দিয়েছেন। পূর্ণাঙ্গ প্রতিবেদন হাতে পেলে তারা বিস্তারিত জানাতে পারবেন বলে জানিয়েছেন।
